প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 1, 2026 ইং
কেসিসি’র প্রশাসক মঞ্জুকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

আল মাহমুদ প্রিন্স, খুলনা
খুলনা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ। রোববার (১ মার্চ) দুপুরে কেসিসি’র প্রশাসক কার্যালয়ে এ অভিনন্দন জানানো হয়।
এসময় সাবেক ভিপি তরিকুল ইসলাম জহির, মোল্লা মারুফ রশিদ, শেখ হাফিজুর রহমান, মোঃ মহিউদ্দিন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ ইমতিয়াজ তুহিন, সাবেক জিএস আজিজুর রহমান আজিজ, সাবেক ভিপি জিএম তারিক, সাবেক ছাত্রনেতা খন্দকার হাসিবুল ইসলাম নিক, জসিম উদ্দিন লাবু, মিজানুর রহমান টিংকু, সাবেক এজিএস শেখ রুনা, খোরশেদ জহান রানা, হামিদুর রহমান ময়না, পারভেজ আহমেদ, আঃ লতিফ সুইট, আলী আকবর, সাগর খান, হউসা জহির, খন্দকার বাবু, আবিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আল মাহমুদ প্রিন্স
খুলনা প্রতিনিধি
তাং-০১/৩/২০২৬
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪